আমাদের সম্পর্কে

আমাদের প্রতিষ্ঠাতার কথা

তানভীন কুরআন একাডেমি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালকের মূল লক্ষ্য হলো সহজ, সুন্দর এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে কুরআনের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়া।

কুরআন মাজীদ শিক্ষা প্রত্যেক মুসলিমের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশ্বাস থেকেই তিনি এমন একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন, যেখানে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্করা ঘরে বসেই দক্ষ ও যত্নশীল শিক্ষকের মাধ্যমে কুরআন শিক্ষা গ্রহণ করতে পারবেন।

তাঁর লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আন্তরিক, সহজ ও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করা এবং সহীহভাবে কুরআন শিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ করে তোলা।

হাফেজ রিদওয়ানুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
তানভীন কুরআন একাডেমি

আমাদের বৈশিষ্ট্য

ওয়ান টু ওয়ান লাইভ ক্লাস

একজন শিক্ষক শুধুমাত্র একজন স্টুডেন্ট কে লাইভে কুরআন শিক্ষা প্রদান করবেন

অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা

দক্ষ ও অভিজ্ঞ হাফেজ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে যত্ন সহকারে পাঠদান

ফ্লেক্সিবল ক্লাস টাইম

স্টুডেন্টের সুবিধা অনুযায়ী ক্লাসের সময় নির্ধারণের সুযোগ

ফিমেল টিচার

ফিমেল স্টুডেন্টদের জন্য রয়েছে অভিজ্ঞ ও দক্ষ হাফেজা ফিমেল টিচার

নিয়মিত প্যারেন্টস আপডেট

ছোট শিক্ষার্থীদের পড়ার অগ্রগতির বিষয়ে নিয়মিত গার্ডিয়ান কে অবহিত করা হয়

কোর্স শেষে সার্টিফিকেট প্রদান

প্রতিটি কোর্স শেষে আমরা অনলাইন সার্টিফিকেট প্রদান করে থাকি

কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা

তানভীন কুরআন একাডেমি একটি বিশ্বস্ত অনলাইন কুরআন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য সহজ, সুন্দর ও কার্যকরভাবে কুরআন শিক্ষা পৌঁছে দেওয়া।

আমরা এককভাবে (১-টু-১) লাইভ অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন মাজীদ সহীহভাবে পড়া, তাজবীদ, নূরানী কায়দা এবং প্রয়োজনীয় ইসলামিক শিক্ষা প্রদানের চেষ্টা করি।

আমাদের অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকগণ প্রতিটি শিক্ষার্থীর বয়স, যোগ্যতা ও শেখার গতির প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করেন।

Tanween

Quran Academy

Address

Tanween Quran Academy © 2026. All Rights Reserved